1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

৩০ জানুয়ারি ট্রাব আজীবন সম্মাননায় ভূষিত হবেন মেগাস্টার উজ্জ্বল

  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ৬.৫২ পিএম
  • ৬৩ Time View
EN24

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক, প্রযোজক, পরিচালক মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল আগামী ৩০ জানুয়ারি ২০২৫ বিকাল ৪টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কর্তৃক নতুনধরা গ্রুপ-ট্রাব আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত হবেন। ট্রাব বিজনেস, কালচারাল এন্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২৪ এর সম্মানিত জুরিবোর্ড জনাব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড প্রদানের জন্য সর্বসম্মতিক্রমে মনোনীত করেছেন।

মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক। সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। তিনি শতাধিক ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল অরুণোদয়ের অগ্নিসাক্ষী, ইয়ে করে বিয়ে, নালিশ, নসিব, উসিলা, নিজেকে হারিয়ে খুঁজি। তার পরিচালিত চলচ্চিত্রসমূহ হল শক্তি পরীক্ষা, তীব্র প্রতিবাদ ও পাপের শাস্তি।

উজ্জ্বল ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিয়মিত নাটক করতেন ঢাকা টেলিভিশনে। নাটকের অভিনয় দেখে প্রযোজকেরা তাকে চলচ্চিত্রে নেওয়ার আগ্রহ দেখায়। এরপর ১৯৭০ সালে সুভাষ দত্ত পরিচালিত বিনিময় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গণে প্রবেশ করেন। প্রথম চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা কবরী। এরপর ১৯৭২ সালে তিনি ইউসুফ জহির পরিচালিত হাস্যরসাত্মক-নাট্যধর্মী ইয়ে করে বিয়ে ছবিতে বুলবুল আহমেদ ও ববিতার সাথে অভিনয় করেন। একই বছর সুভাষ দত্ত পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক অরুণোদয়ের অগ্নিসাক্ষী চলচ্চিত্রে অভিনয় করেন।

আশির দশকের শেষের দিকে মমতাজ আলী পরিচালিত নসিব চলচ্চিত্রে তিনি খলচরিত্রে অভিনয় করেন। ছবিটিতে তার অভিনয় সমাদৃত হয়। উজ্জ্বল এক সময় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। উজ্জ্বল ফিল্মস লিমিটেড নামে তার একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com