বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

আজিমপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৩ Time View

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় আয়োজিত এই মানবিক উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, “শহীদ জিয়ার কর্মময় জীবনের অন্যতম শিক্ষা হলো জনগণের পাশে দাঁড়ানো। এই কর্মসূচি তার আদর্শকে অনুসরণ করে মানবসেবার অনুপ্রেরণা যোগায়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলি নেওয়াজ।

তিনি জানান, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, লালবাগ থানা বিএনপি নেতা গোলাম সরোয়ার শামীম, মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আলী আযম, লালবাগ থানা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বাবুল এবং স্থানীয় নেতা আনোয়ার পারভেজ বাদল।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আজিমপুর এলাকার সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক এবং আজিমপুর জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা রনো আব্দুর রহিম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত মানুষদের দুঃখ-কষ্ট লাঘবের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এই কর্মসূচি সফল করতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

অনুষ্ঠানে এলাকাবাসীর অংশগ্রহণ ছিল ব্যাপক। শীতবস্ত্র বিতরণ শেষে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS