1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

মিরাজের বদলি নাইম প্রথম টেস্টে

  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ৫.৪৫ পিএম
  • ১৮৮ Time View

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এই চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তার বিকল্প হিসেবে টেস্ট সিরিজের দলে যুক্ত করা হয়েছে নাইম হাসানকে।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজের বদলির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরাজের চোটের বিষয়ে বিস্তারিত জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ‘মিরাজের ডান হাতের কনিষ্ঠ আঙুলের হার সরে গেছে, ২৪ এপ্রিল একটি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে। এক্স-রে রিপোর্টে তার আঙুলে চিড় ধরা পড়েছে। তার ইনজুরির জায়গায় একটি ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধরে নেয়া যাচ্ছে তার সেরে উঠতে অন্তত তিন সপ্তাহের মতো সময় লাগবে।’

প্রাইম ব্যাংকের বিপক্ষে ইনিংসের ১৮তম ওভারে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে হাওয়ায় ভাসিয়ে মেরেছিলেন তামিম ইকবাল। যদিও সেই বলে ব্যাটে-বলে না হলে তা চলে যায় মিড উইকেটে। সেখানে ফিল্ডিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ক্যাচ অবশ্য লুফে নিতে পারেননি তিনি।

খানিক পরে বোঝা গেছে ক্যাচ মিসের সঙ্গে আঙুলেও চোট পেয়েছেন তিনি। এরপর মিরাজের শুশ্রূষায় এগিয়ে আসেন শেখ জামাল ও প্রতিপক্ষ দল প্রাইম ব্যাংকের মেডিক্যাল কর্মকর্তারা। শেষ পর্যন্ত তিনি টিম বয়দের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছিলেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালেও। সেখানে তার এক্স-রে করানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com