1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

হাতীবান্ধা ক্লিনিকে সিজারের পর এক নবজাতকের মৃত্যু

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১০.৩৪ এএম
  • ৮৭ Time View

হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সিজারের পর নবজাতকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা শহরে অবস্থিত হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সিজারের সময় মাথায় আঘাত পাওয়ায় তড়িঘড়ি করে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।

জেলার পাটগ্রাম উপজেলার মুন্সিরহাট এলাকার নাজমুল ইসলামের স্ত্রী হালিমা বেগমের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় বাবার বাড়িতে প্রসব ব্যথা শুরু হলে প্রথমে বড়খাতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা শেষে হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমে নিয়ে আসা হয়।

পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শক্রমে সিজারে একটি পুত্র সন্তান জন্মলাভ করেন। সিজারের পর নবজাতকের মাথায় আঘাতজনিত কারণে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে নবজাতকের মৃত্যু হয়।

নবজাতকের খালা মর্জিনা বেগম জানান, সোমবার রাতে প্রসব ব্যথা শুরু হলে প্রথমে বড়খাতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ভালো চিকিৎসার জন্য রোগীকে হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমে নিয়ে আসা হয়। সেখানে সিজার করার পর নবজাতকের মাথায় আঘাত পাওয়ায় অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক রংপুর মেডিকেলে পাঠানো হলে পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।  

হাতীবান্ধা ক্লিনিকের ডা. রামিম হাসানের সাথে কথা হলে তিনি জানান, রোগীর পরিবারের চাপাচাপির কারণে সিজার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

তিনি আরও জানান, রোগী ও নবজাতকের অবস্থা ভালো ছিল না। তবে ওই নবজাতকের মৃত্যুর দায়ভার তিনি নিতে রাজি হননি।

হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিং হোমের পরিচালক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, রোগী ও নবজাতকের অবস্থা ভালো ছিল না। তাদের পরিবারের অনুরোধে সিজার করা হয়েছে। তবে আমাদের বিরুদ্ধে পরিবারের কোন অভিযোগ নেই।

হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার আনোয়ারুল হক বলেন, বিষয়টি শুনেছি, খোঁজখবর নিয়ে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com