রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রাইম ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, ২৫% ক্যাশ ও ৫% স্টক সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে আরএফএল সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এ মাসব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহক সম্পৃক্তি ক্যাম্পেইন-এর উদ্বোধন এই প্রথম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আধুনিক চোখের অস্ত্রোপচার কার্যক্রম উদ্বোধন করেন কৃষিবিদ কাজল তালুকদার নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত – ১০ সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ Time View

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে এস এম মেহেদী হাসান ওরফে পিয়াল নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে। পরবর্তীতে তাকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক মেহেদী হাসান সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানুর রহমানের ছেলে।

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে মঙ্গলবার রাতে মেহেদী হাসপাতালের একটি ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হয়। একপর্যায়ে তাকে অহেতুক ঘোরাফেরা কারণ জানতে চাইলে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেয়। পরবর্তীতে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটকে রাখে। এ সময়ে তার কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ মেহেদীকে থানায় সোপর্দ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS