1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আদিবাসী শব্দ ব্যবহার নিষিদ্ধ ও বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫, ৩.৫৫ পিএম
  • ৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সাংবিধানিকভাবে নিষিদ্ধ শব্দ আদিবাসীকে বাংলাদেশের পাঠ্যপুস্তকের ব্যবহারের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ১৫ই জানুয়ারি এনসিটিভি ভবনের সামনে উপজাতীয় “পাহাড়িরা ছাত্র পরিষদ” ও বামপন্থী সন্ত্রাসীরা অত্যন্ত নিশংসভাবে হামলা করে এবং পরবর্তীতে মিথ্যা মামলা করে তার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে ২০ জানুয়ারি, সোমবার সকাল ১১ টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

পিসিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য  বীর মুক্তি যোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী  কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ আলকাছ আল মামুন ভূঁইয়া। আরো বক্তব্য রাখেন পিসিএনপির স্থায়ী  কমিটির অন্যতম সদস্য শেখ আহাম্মদ রাজু, পিসিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সরোয়ারদী কলেজ ছাত্র সমন্বয়ক মোঃ শামসুদ্দিন, মোহাম্মদ রাসেল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে গত ১৫ জানুয়ারি মতিঝিলে ছাত্রদের উপর হামলার এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও বন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি আরো বলেন, নিষিদ্ধ শব্দ “আদিবাসী “স্বীকৃতির দাবি গভীর ষড়যন্ত্র বন্ধ করা, পার্বত্য চট্টগ্রাম বাজার ফান্ড লোন চালুর দাবি, ব্যাবসায় উপজাতিদের ন্যায় বাঙ্গালিদের ট্যাক্স মওকুফ করা এবং পার্বত্য চট্টগ্রামের ভূমি বন্দোবস্তো চালু, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com