সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নিউইয়‌র্কে অবস্থানরত ৮৩ ও ৮৫ গ্রু‌প সা‌র্কেল এর ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত   হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি

মাস্টার বিল্ডার লিমিটেডের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মাস্টার বিল্ডার লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান। “পরিবেশবান্ধব,স্বপ্নিল আবাসন” এ উপলব্দিকে সামনে রেখে ১৯৯৭ সাল থেকে নির্মান ও আবাসন শিল্পে দীর্ঘ পথপরিক্রমায় আজ ২৯ বছরে পর্দাপণ করলো – মাস্টার বিল্ডার লিমিটেড। রাজধানী ঢাকা শহরে মধ্যবিওদের জন্য সাধ্যর মধ্যে নিরাপদ আবাসনের স্বপ্নপূরণ করে তাদের মনে স্থান করে নিয়েছে।

মাস্টার বিল্ডার লিমিটেডের সকল প্রজেক্টে দেশের সেরা স্থপতি ও ডিজাইনার দ্বারা প্ল্যান ও ডিজাইন করা হয়। এছাড়া অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলীর এবং তত্ত্বাবধায়ক টিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নির্মাণ কাজে মানসম্মত নির্মাণ  সামগ্রী ব্যবহার, চুক্তিবদ্ধ সময়ের মধ্যে স্থাপনা নির্মাণ ও হস্তান্তর এবং গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানের মার্ধ্যমে মাস্টার বিল্ডার লিমিটেড ইতিমধ্যে সকল মহলে ব্যাপক সুনাম অর্জন করেছে। মাস্টার বিল্ডার লিমিটেড ১০০০ টির বেশী ফ্ল্যাট হস্তান্তর করেছে।

আজ শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ গল্ফ গার্ডেন, আর্মি গল্ফ  ক্লাব ঢাকাতে জাঁকজমকভাবে উদযাপিত হলো মাস্টার বিল্ডার লিমিটেডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার বিল্ডার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর শিব্বির আহমাদ খান (অব:)। অনুষ্ঠানে জমির মালিক, ফ্ল্যাট ক্রেতা, শুভাকাঙ্খী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সারা দিনব্যাপি খেলাধুলা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত শিল্পী ফরিদা পারভীন লালন সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মাস্টার বিল্ডার লিমিটেডের পরিচালক নাদিরা খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS