সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে ইরানের তেল-খারগ দ্বীপ দখলের ইঙ্গিত ট্রাম্পের শাহবাগে ঐতিহাসিক বাংলা অভিযান উপলক্ষে দোয়া মাহফিল ও শরবত বিতরণ বাংলাদেশে শ্রমিক-কৃষক অভ্যুত্থান হবে : মোমিন মেহেদী সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম টেক্সটাইল সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস সপ্তাহের প্রথম দিন ডিএসইতে লেনদেনে শীর্ষে একমি পেস্টিসাইড অসহায় ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে এনজিওদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে- সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক হরিপুরে পুলিশের জনসচেতনতামূলক সভা সম্পণ্য হয়েছে

ডিএসইর বাজার মূলধন কমেছে ৩৩৫২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

বিদায়ী সপ্তাহে (১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৩৫২ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।

চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি ৩১ হাজার টাকা। আর সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি ১৭ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ০ দশমিক ৫১ শতাংশ বা ৩ হাজার ৩৫২ কোটি ৮৬ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৬০ দশমিক ৫১ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৩০ পয়েন্ট বা ১ দশমিক ৫৬ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ১১ দশমিক ৩০ পয়েন্ট বা ০ দশমিক ৯৭ শতাংশ।

তবে সূচকের পতনের পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৫৭ কোটি ৪০ লাখ টাকা।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩১ কোটি ৪৮ লাখ টাকা বা ৯ দশমিক ০৮ শতাংশ। আলোচ্য সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৯টি কোম্পানির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS