1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

স্বৈরাচার সরকারের আমলে মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ৭.০০ পিএম
  • ৯৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৫ জানুয়ারি বুধবার সকাল ১০.৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বৈরাচার অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনার আমলে অসংখ্য নির্যাতিত সাধারণ জনগণকে বিভিন্নভাবে হয়রানীমূলক মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘদিন যাবত কারাগারে রেখে নির্যাতন করায় বর্তমান অন্তবর্তীকালীন সরকারের হস্তক্ষেপ চেয়ে এবং যারা এখনো কারাগারে বন্দি আছেন তাদের সকলের নিঃশর্তে মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বাধীনতা অধিকার আন্দোলনের চেয়ারম্যান ড. কাজী মনিরুজ্জামান মনির। ভুক্তভোগী পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রনি, আইরিন বেগম, মাহমুদা বেগম সহ তিন শতাধিক সদস্য।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর ধরে কারাগারে বন্দি রেখেছে পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনা। শত শত মানুষকে বিনা কারণে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়েছে। ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেন, কিন্তু বর্তমানে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কিংবা কারাগার থেকে মুক্তির কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতিদ্রুত আমাদের পরিবারের ভুক্তভোগী যারা বিনা বিচারে কারাগারে বন্দি রয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com