1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত দুই জাহাজ বিক্রি করবে বিএসসি

  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১১.২৪ এএম
  • ৬৫ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়ে বহর থেকে বাদ পরা দুই জাহাজ বিক্রি করবে। লাইটার জাহাজ দুটি হলো ‘এমটি বাংলার জ্যোতি’ ও ‘এমটি বাংলার সৌরভ’।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদের ৩২৩তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

গত বছরের ৩০ সেপ্টেম্বর এবং ০৫ অক্টোবর জাহাজ দুটি দুর্ঘটনার শিকার হয়। এতে চারজন নিহত হন। এছাড়া পুরোনো এ দুই জাহাজে শুধু রক্ষণাবেক্ষণ খাতে খরচ হয় বছরে ৩০ কোটি টাকা। সে হিসেবে গত সাত বছরে এ দুই জাহাজের পেছনে ২১০ কোটি টাকা খরচ হয়েছে। এই টাকায় একটি নতুন জাহাজ কেনা যেত। গতকাল মঙ্গলবার পরিচালনা পর্ষদের বিশেষ সভায় জাহাজ দুটি বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান টাকা জমা দিলে দ্রুত সময়ে জাহাজটি স্থানান্তর করা হবে। এর আগে ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনে গোলার আঘাতে ‘বাংলার সমৃদ্ধি’ ধ্বংস হয়েছিল।

উল্লেখ, ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ দিয়ে জ্বালানি তেল লাইটারিং মাধ্যমে তেল পরিবহন করা হতো। ১৯৮৭ সালে ‘বাংলার জ্যোতি’ এবং ১৯৮৬ সালে ‘বাংলার সৌরভ’ নির্মাণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com