1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী শাহিন মিয়া গ্রেফতার 

  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৩.৫২ পিএম
  • ৭৬ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু হানিফ (৩২)কে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি  শাহিন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ৷ গত শনিবার রাতে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ রবিবার সকালে শাহিন মিয়াকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী। গ্রেফতারকৃত শাহীন মিয়া পাড়াগাও এলাকার লিয়াকত আলী নেকুর ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় সন্ত্রাসী শাহিন মিয়া ও রাব্বি মিয়াসহ অজ্ঞাত ৩/৪ জন রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুলতা পাড়াগাঁও বটতলা এলাকায় রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতে যায়। এসময় রাসেলকে ভুলতা এলাকায় ব্যবসা করতে দিবে না বলে হুমকি ধামকি প্রদান করে। এসময় ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু হানিফ ব্যবসায়ী রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হামলায় বাধা দিলে শাহিন ও রাব্বির নেতৃত্বে হানিফ মিয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে হানিফ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপক্ষে ভর্তি করা হয়। এই ঘটনায় হানিফ মিয়ার স্ত্রী বাদী  হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, হানিফ মিয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী শাহীনকে ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com