1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগে আটক ২

  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ২.৩৫ পিএম
  • ৭৬ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারি আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় তাদেরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রেলওয়ে জংশনের ১ নং প্লাটফর্মে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের তল্লাসী করে বিভিন্ন রুটের ২৪ আসন বিশিষ্ট ৭ টি টিকেট পাওয়া যায়।

আটককৃতরা হলো, পৌর শহরের জগন্নাথপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে তুহিন মিয়া (২৭) ও একই এলাকার মজনু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪৫)।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১নং প্লাটফর্ম থেকে তুহিন ও জয়নালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্ত নগর ট্রেনের ২৪ আসনের ৭ টিকেট উদ্ধার করে জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত ষ্টেশন এলাকাতে টিকেট কালোবাজারি করে আসছিল। প্রতিদিনই প্লাটফর্মে থেকে টিকেট বিক্রির অভিযোগ গতকাল রাতে টিকেটসহ তাদের আটক করা হয়। তুহিনের নামে টিকেট কালোবাজারি ও বিক্রিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনা আটকদ্বয়ের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com