1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

ডিএসইর লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে ২৬৫৮ কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৬.১৩ পিএম
  • ৬৭ Time View

বিদায়ী সপ্তাহে (০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা। অন্যদিকে কমেছে বাজার মূলধন।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্যটি জানা যায়।

সূচকের উত্থান-পতনের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯২ কোটি ৪৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকা।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৪০ শতাংশ বা ২ হাজার ৬৫৮ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর দুইটি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫ দশমিক ১৯ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ৬ দশমিক ৭০ পয়েন্ট বা ০ দশমিক ১৩৫ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৬ দশমিক ৮৪ পয়েন্ট বা ০ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১ কোটি ৫৩ লাখ টাকা বা ০.৪৪ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ১২ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টি কোম্পানির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com