1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস

ডিএসইর ওয়েবসাইট সাময়িক বন্ধ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১০.৩২ পিএম
  • ৯১ Time View

সংস্কার ও উন্নয়ন কাজের কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।

ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করা হলে ‘ওয়েবসাইট ইজ আন্ডার মেইন্টেন্যান্স, উই উইল ব্যাক সুন। থ্যাংক ইউ ফর ইউর প্যাসেন্স’ লিখা বার্তা প্রদর্শন করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বলেন, রিপাইরিংয়ের কারণে সাময়িক ভাবে, ডিএসইর ওয়বেসাইটে প্রবেশ করা যাচ্ছে। আগামী দুই দিন সাপ্তাহিক বন্ধের কারেণে ডিএসইতে কোন লেনদেন হবে না। তাই আজ লেনদেন শেষ হওয়ার পর থেকেই সফটওয়্যার জটিলতা খতিয়ে দেখে ডিএসইর ওয়েবসাইট উন্নয়নের কাজ করা হচ্ছে। কাজ শেষে যথা সময়ে আবারও ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।

উল্লেখ্য, পুঁজিবাজারে লেনদেনে ব্যবহৃত সফটওয়্যারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সপ্তাহের প্রথম কর্যদিবস (৫ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরু হয়েছিল নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর। সকাল ১০টায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে গিয়ে জটিলতা ধরা পড়ে। ত্রুটি সারিয়ে লেনদেন শুরু করতে বেলা সাড়ে ১১টা বেজে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com