সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

দেড় ঘন্টায় লেনদেন ৯৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিটদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় অর্থাৎ সকাল ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯১ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬০ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯২০ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৯৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১০ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১ টি কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS