1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

লভ্যাংশ ঘোষণা ইসলামী ব্যাংকের

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৯.০৬ পিএম
  • ১২১ Time View
islami-bank

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। আগের বছর ব্যাংকটির  ইপিএস ছিল ২ টাকা ৯৮ পয়সা।

আগামী ২১ জুন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com