1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

রূপগঞ্জে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহকে হত্যা করতে বাড়িতে সন্ত্রাসীদের গুলি

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১০.৪৮ এএম
  • ১২৮ Time View

স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।রাতের আঁধারে গুলি করার ঘটনায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছেন।সোমবার (৬ জানুয়ারী)রাত সাড়ে ১১ দিকে উপজেলার ভূলতা  ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়া এলাকায় ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ এর বাড়িতে এ গুলির ঘটনা ঘটে।

মাসুম বিল্লাহ উপজেলা ছাত্রদলের  সাবেক সদস্য সচিব ছিলেন।মাসুম বিল্লাহ জানান,গত ৫ ই আগষ্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর  থেকে এলাকাবাসীকে সাথে নিয়ে  মাদক ও সন্ত্রাস মুক্ত এলাকা গড়তে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হই। তাই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল করি।পরে আমরা জানতে পারি স্থানীয় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী শাহিন ও তাঁর বাহিনী এলাকায় আধিপত্য বিস্তারের জন্য অস্ত্র নিয়ে এলাকাবাসীর উপরে হামলা প্রস্তুতি নিচ্ছে।পরে আমরা এলাকাবাসী একত্রিত হয়ে  তাদের প্রতিহত করি এবং ঘঠনাস্থাল থেকে বিপুল পরিমান দেশি অস্ত্রসহ শাহিনের  সহযোগী শুরু মিয়াকে আকট করে পুলিশের হাতে তুলে দেই।এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা গতকাল রাতে সাড়ে ১১ টার দিকে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে গুলি করেছে বলে আমি প্রাথমিক ভাবে ধারণা করছি।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘঠনাস্থাল  থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com