1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

এনার্জিপ্যাকের পরিবেশবান্ধব উদ্যোগ

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৬.০৮ পিএম
  • ১৪৮ Time View

প্লাস্টিকের বোতলকে গাছ লাগানোর পাত্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)।

প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকরী করে তোলা সম্ভব। এটি বিবেচনায় রেখে সম্প্রতি এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি, যা একইসাথে পরিবেশ-বান্ধব এবং পরিবেশের নান্দনিকতা রক্ষার এক অনন্য বিকল্প হিসেবে কাজ করবে।

সময়ের সাথে সাথে প্লাস্টিক বোতলের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে একই হারে পরিবেশে বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণও। তবে, ব্যবহারের পর বোতলগুলো ফেলে দেওয়ার পরিবর্তে সেগুলোকে পুনরায় নানাভাবে ব্যবহার করা যেতে পারে।

রিসাইক্লিংয়ের পাশাপাশি প্লাস্টিকের বোতলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে যে কেউ তাদের সৃজনশীলতার প্রকাশ করতে পারেন। টেকসই পরিবেশগত ভারসাম্য ও সবুজের সৌন্দর্য্য রক্ষার্থে সৃজনশীল এক উদ্যোগের আওতায় এখন এনার্জিপ্যাক তাদের ব্যবহৃত প্রতিটি প্লাস্টিক বোতলকে গাছ লাগানোর পাত্রে পরিণত করতে যাচ্ছে।

এ নিয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হুমায়ুন রশীদ বলেছেন, “টেকসই পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করার গুরুত্ব প্রতিনিয়ত বেড়ে চলেছে। পরিবেশগত দীর্ঘস্থায়ীত্ব প্রসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্যের সমস্যাকে মোকাবিলা করার জন্য পরিবেশ-বান্ধব সমাধান অনুসন্ধান করে আসছি।

এরই অংশ হিসেবে আমরা আমাদের ব্যবহৃত প্লাস্টিকের বোতলগুলোকে আরও টেকসই কিছুতে পরিণত করার ধারণাটিকে বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগের মাধ্যমে আমরা দেশকে সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবো।”

প্লাস্টিক পণ্যের প্রতিকূল প্রভাব সমাজের সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটিতে পরিণত হচ্ছে, যা বিভিন্নভাবে আমাদের জীবনকে ব্যাহত করছে। টেকসই সমাধান প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেছে এনার্জিপ্যাক প্লাস্টিক বর্জ্য হ্রাস করার এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা” বা এসডিজি অর্জনের পথে আরো এগিয়ে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com