1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত

এই বছরের মধ্যে সব পাসপোর্ট ইলেক্ট্রনিক করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ২.২১ পিএম
  • ১০৪ Time View

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাসপোর্টে বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনতে হবে। পাসপোর্ট পেতে এখনও মানুষকে অনেক অপেক্ষা করতে হয়। এটার সমাধান করতে হবে। এজন্য এই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই আমরা ইলেক্ট্রনিক পাসপোর্ট করে ফেলব।

আজ সোমবার (৬ জানুয়ারি) পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্টজনিত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা পাসপোর্ট সম্পর্কে জানেন। এটি নিয়ে অনেকে অনেক কথা লিখে। যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এদের যেন সেবার মান আরও বাড়ে। এটাই তাদের (পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা) কাছে বলা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই প্রতিষ্ঠানে আগে যেই দুর্নীতি হতো, নতুন মহাপরিচালক (ডিজি) আসার পর অনেকটা কমেছে। এটাকে আরও কমিয়ে আনতে হবে। এখনও পাসপোর্ট পেতে অনেক লোকজনকে সমস্যায় পরতে হচ্ছে। এটাকে কীভাবে আরও কমিয়ে আনা যায়, এই বিষয়ে আলোচনা হয়েছে। ডিজিকে বলা হয়েছে এটা কমিয়ে আনার জন্য। দুর্নীতি জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি।

মো. জাহাঙ্গীর আলম বলেন, জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে লোকজনের পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যায়। সব সমস্যা কমানোর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা সব ইলেক্ট্রনিক পাসপোর্ট করে ফেলব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com