1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে থানায় মামলা, গ্রেফতার -১

  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১.০০ পিএম
  • ৬৯ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: ভৈরবে গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগে থানায় একটি মামলা করা হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায়  গৃহবধূর স্বামী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলাটি দায়ের করেন তিনি ( মামলা নং-৬) । গতকাল বৃহস্পতিবার রাত ২ টায় উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে ঘটনাটি ঘটে। ধর্ষনের অভিযুক্তরা হলো একই গ্রামের প্রতিবেশী শওকত মিয়ার ছেলে মোশারফ মিয়া (২৬), জাহির উল্লাহ’র ছেলে শাহ আলম (৩০) ও মানিক মিয়ার ছেলে আনোয়ার মিয়া (৩৫)। মামলা দায়ের করার পর অভিযুক্ত আসামী আনোয়ার মিয়াকে পুলিশ গ্রেফতার করে। ধর্ষিতা ভিকটিমকে আজ শুক্রবার দুপুরে  ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগন্জে পাঠিয়েছে পুলিশ। 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামীর ( আব্বাছ মিয়া)  সাথে প্রতিবেশী অভিযুক্তদের পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে তার স্বামী বাসায় ছিলনা। গৃহবধূ বাসায় একা আছে জেনে অভিযুক্তরা রাত ২ টায় তার ঘরে দরজা ভেঙে ঢুকে। এসময় গৃহবধূর মুখ চেপে ধরে প্রথমে মোশারফ তাকে জোর করে ধর্ষন করে। পরে তারা দুজন শাহ আলম ও আনোয়ার তাকে পর পর ধর্ষন করে সবাই পালিয়ে যায়। ঘটনার পর গৃহবধূ অজ্ঞান হয়ে পড়ে। পরে তার জ্ঞান ফিরে এলে  রাতেই গৃহবধূ তার স্বামীকে ধর্ষনের ঘটনাটি অবহিত করে। ঘটনার রাতে স্বামী ঢাকা ছিল। খবর পেয়ে আজ শুক্রবার সকালে স্বামী ঢাকা থেকে ভৈরবে এসে থানায় এবিষয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত আনোয়ারকে গ্রেফতার করলেও অপর দুইজন আসামী পালিয়ে যায়।

এব্যাপারে গৃহবধূর স্বামীর সাথে থানায় কথা হলে তিনি বলেন, অভিযুক্তদের সাথে আমার পূর্ব শত্রুতা ছিল। গতরাতে আমি একটি কাজে ঢাকায় ছিলাম। বাসায় আমার স্ত্রী একাই ছিল। সুযোগ পেয়ে আসামীরা ঘটনাটি ঘটিয়েছে। আমি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে  থানায় মামলা করেছি। ঘটনার কঠোর বিচার দাবি করছি।

এবিষয়ে থানার  অফিসার ইনচার্জ ( ওসি)  খন্দকার ফূয়াদ রুহানী জানান, আমরা ঘটনাটি অবহিত হওয়ার পর তৎক্ষনাত আসামী আনোয়ারকে গ্রেফতার করি, দুজন পালিয়ে যায়। ভিকটিমকে আজই ডাক্তারি পরীক্ষা করতে কিশোরগন্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। গৃহবধূর স্বামী এব্যাপারে থানায় মামলা করেছে। মামলাটি তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com