সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নিউইয়‌র্কে অবস্থানরত ৮৩ ও ৮৫ গ্রু‌প সা‌র্কেল এর ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত   হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি

নতুন বছরের অঙ্গীকার জাতীয় ঐক্য, রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ০১ জানুয়ারি বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয় জাতীয় শক্তির উদ্যোগে নতুন বছরের অঙ্গীকার “জাতীয় ঐক্য, রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় শক্তির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরীফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের অতিরিক্ত মহাসচিব আলহাজ্ব আকবর হোসেন পাঠান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পিপলস পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিলকিস খন্দকার। সম্মানিত অতিথি ছিলেন রাজনৈতিক, মানবাধিকার ও সমাজ কর্মী এস. এম. ইদ্রীস আলী। আরো বক্তব্য রাখেন এস এম দুররুল হুদা মারুফ, মোঃ আমান উল্লাহ, মোঃ আব্দুল আলিম, কাউসার মাঝি, মোঃ জুয়েল রানা প্রমুখ।

বক্তারা বলেন, নতুন বছরে নতুন সরকার গঠিত হবে এবং রাষ্ট্রের জরুরী সংস্কার করতে হবে। ঐক্যবদ্ধ জাতি ছাড়া উন্নয়ন সম্ভব না। নতুন প্রজন্ম আমাদের কাছে অনেক প্রত্যাশা করে ২০২৫ এর কাছ থেকে। বর্তমানে বাংলাদেশে বেকারত্বের অভিশাপে নিমজ্জিত। দেশ কারো বাবার না, নিজেরও না, দেশ হলো জনতার। দ্রুত নির্বাচন না হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। দেশের মানুষ লড়াই করে জীবন দেয় কিছু মানুষের সুখের জন্য নয়। দেশের বন্ধ থাকা শিল্প কারখানা পুনরায় চালু করতে হবে। বাংলাদেশে শিক্ষা ও চিকিৎসার উন্নতি করতে হবে। উত্তর বঙ্গের সাথে বর্তমান সরকার বৈষম্যমূলক আচরণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS