1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিমেন্ট দেবে বেঙ্গল সিমেন্ট

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৪.১২ পিএম
  • ১২৪ Time View

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পর্যন্ত ৪৬.৭৩ কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পি পি পি প্রকল্পে সিমেন্ট সরবরাহ করবে বেঙ্গল সিমেন্ট লিমিটেড। প্রকল্পটি বাস্তবায়নে ৮৯৪০ কোটি টাকা ব্যয় হবে।

আলোচিত প্রকল্পে সিমেন্ট সরবরাহ করার লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাস্কন খানাবা ও বেঙ্গল সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেছেন।

৪০০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন আধুনিক সভ্যতার, উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের গ্রেড-০১ লো-এলকেলি ক্লিংকারসহ উৎকৃষ্ট কাঁচামাল ব্যবহার করে বেঙ্গল সিমেন্ট উচ্চমানের  গ্রেড  কংক্রিট পরীক্ষায় মান উন্নীত হয়, যা বেঙ্গল সিমেন্ট লিমিটেডকে নতুন আর এক মাইলফলক এনে দেয় এবং সংযুক্তি হয় আরও এক মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক রুয়ান ওয়েনজুন, আইটিডিবি প্রজেক্ট ব্যবস্থাপক সাকসিথ সুভনাগড়, সিনোহাইড্রোর প্রজেক্ট ব্যবস্থাপক শি শেনঝুই, সহকারি ব্যবস্থাপক ওমর শাহরুক, বেঙ্গল সিমেন্টের চীফ অপারেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানী, মহাব্যবস্থাপক ইঞ্জি: সরোজ কুমার বড়ুয়া, সহ-মহাব্যবস্থাপক জিয়াউল হক ফারহান, উপ-ব্যবস্থাপক হেসেন মোহাম্মদ মুক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাস্কন খানাবা বলেন, আমরা দীর্ঘদিন বেঙ্গল সিমেন্ট লিমিটেডের বিভিন্ন পরীক্ষার পাশাপাশি সি-৩০, সি-৩৫, সি-৪৫ কনক্রিট টেস্ট সন্তোষজনক রেজাল্ট পাই। তাছাড়া তারা সাসেক-১,সাসেক-২, ঢাকা বাইপাস এলিভেটেড এক্রপ্রেসওয়ে ৮ (আট) লাইন আমিন বাজার ব্রীজ, সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প, বি.এস.এম.এম.ইউ সহ বৃহং স্থাপনা নির্মানে সিমেন্ট সরবরাহ করছে।

ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম বলেন, আমরা উন্নত মানের কাঁচামাল সরবরাহের মাধ্যমে মান সম্পন্ন সিমেন্ট উৎপাদন করে স্বল্প সময়ের মধ্যে গ্রাহকের  সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছি। সরকারের  মহাউন্নয়নে, বিভিন্ন প্রকল্প এবং স্থাপনাগুলোতে সিমেন্ট সরবরাহের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়তে অবদান রেখে চলেছি। পাশাপাশি তিনি বেঙ্গল সিমেস্টকে ফাস্ট ঢাকা এলিভেটেড এক্রপ্রেসওয়ে স্থাপনায় অংশীদারী করায় ফাস্ট ঢাকা এলিভেটেড এক্রপ্রেসওয়ে কোম্পানী লিমিটেড প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

আসাদুল হক সুফিয়ানী, চীফ অপারেটিং অফিসার বলেন, বেঙ্গল সিমেন্ট ধারাবাহিক মান নিয়ন্ত্রনের মাধ্যমে বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পসময়ে মধ্যে গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়নে অবদান রেখে চলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com