1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

আরজেএফ’র উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১২.২৭ পিএম
  • ৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বৈষম্য মুক্ত সমাজ গড়তে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও মফস্বল সাংবাদিকদের জন্য সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ৩০ ডিসেম্বর সোমবার দিনব্যাপী ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার সংবাদের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এড. জোবায়দা পারভিন, প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আখী নূর আলী ঝর্ণা, আরজেএফ’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নূর কামাল, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাহিদুল ইসলাম।

অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহমুদ আল ফয়সাল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক এর চিফ রিপোর্টার শামছুদ্দীন আহমেদ, আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, আরজেএফ’র অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া। এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আরজেএফ’র ১০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন বিষয়ক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আরজেএফ’র যুগ্ম মহাসচিব শাহ মেহেদী হাসান লিটন, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ঈশা খাঁ, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সাধারণ পরিষদ সদস্য কাজী আব্দুল মান্নান, মোঃ রায়হান হোসেন, মোঃ রবিউল ইসলাম, মনিরা জাহান খান, নূর ইসলাম নুরু প্রমুখ।

অনুষ্ঠানে ১০ জন বিশিষ্ট  ব্যক্তিকে আরজেএফ বিজয় সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com