1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

কিষাণী নেত্রী রুনা লায়লা সোনালীর মুক্তির দাবিতে ২০ সংগঠনের বিবৃতি

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৬.৫৬ পিএম
  • ৫২ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও বরিশাল জেলার শাখার রুনা লায়লার সোনালীকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ২০ টি সংগঠনের যুক্ত বিবৃতি দিয়েছেন।

আজ ২৯ ডিসেম্বর ২০২৪, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী ডাঃ সামসুন্নাহার খান ডলি ও সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন,বাংলাদেশ আদিবাসী সমিতির সভাপতি অমুলি কিসকু ও সাধারণ সম্পাদক স্বপন এক্কা, বাংলাদেশ ভাসমান নারী শ্রমিক ইউনিয়নের সভানেত্রী হোসনে আরা বেগম ও সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম, গণছায়ায় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মোতাহার হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি কুদরাতি-ই-খোদা তোতন ও সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বাংলাদেশ ভূমিহীন সমিতির সভাপতি মাহাবুব হোসেন বাদল ও সহ-সভাপতি ডাঃ সামছুল আলম, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, ন্যাশনাল লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার শিউলি, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদ হাসান নয়ন, মাদারল্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের  সভানেত্রী সালেহা ইসলাম শান্তনা ও সাধারণ সম্পাদক আল-আমিন, শ্রমজীবী আন্দোলনের সভাপতি শ্রমিক নেতা হারুন অর রশিদ, বাংলাদেশ চাষী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বিশ্বাস, সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম পথিক ও সাধারণ সম্পাদক ডলি আক্তার,ভূমিহীন গণপরিষদের আহবায়ক কামরুজ্জামান ফিরোজ, সারা বাংলার কৃষক সমিতির সাধারণ সম্পাদক শিবলী আনোয়ার, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, বাঁচতে শিখ নারীর সভাপতি ফিরোজা বেগম সংবাদপত্রে এক যুক্ত বিবৃতিতে আজ ২৮ ডিসেম্বর ভোর রাতে বাংলাদেশ কিষাণী সভার সহ-সভাপতি ও বরিশাল জেলা শাখার সভাপতি রুনা লায়লাকে এক মিথ্যা মামলায় গ্রেফতারের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, রুনা লায়লাকে স্থানীয় একশ্রেণীর স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার পথ বেছে নিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন তাঁর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। তিনি কখনোই কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাঁধা সৃষ্টি করেনি। বরং ছাত্র আন্দোলনের পক্ষে  কেন্দ্রের যে অবস্থান তাঁর সাথে মিলিয়ে জেলার  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সহায়তা ও সমর্থন করেছেন।

অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ রুনা লায়লা সোনালীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিঃস্বার্থ মুক্তির জোর দাবী জানান বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com