1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

ভৈরবে বলাকা আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৯.০৯ পিএম
  • ৭৮ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে  ঐতিহ্যবাহী  বলাকা আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতি সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। স্কুলের নির্বাহী পরিচালক  বিশিষ্ট সমাজসেবক ফরহাদ  আহমেদের সভাপতিত্বে  বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমীন, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া।  অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোঃ আক্তারুজ্জামান, ঢাকা রেসিডিয়ান্সিল মডেল কলেজের অধ‍্যাপক  আসাদুর রহমান, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, স্কুলের পরিচালকমন্ডলীর সদস‍্য  ও কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আব্দুর রশীদ, পরিচালক ওয়াহিদ চৌধুরী সৈকত ও সমাধান টিভির চেয়ারম্যান  সাংবাদিক আব্দুল লতিফ ও এলাকার বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ স্কুলের শিক্ষকমন্ডলী প্রমুখ।

প্রধান  অতিথি  বরিশাল বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন সবাইকে এ প্লাস পেতে হবে কেন  শিশুদের কে  মেধাবী হতে হবে তাদেরকে মোবাইলে আসক্ত করা যাবে না।  শিশুদের  পত্রিকা পড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিতে  হবে। সত‍্য  কথা বলা মিথ্যাচার থেকে দুরে রাখার জন‍্য তিনি অভিভাবকদের পরামর্শ দেন। তিনি  শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশে পাশে মোবাইলের দোকান গুলোতে মোবাইল কোর্ট পরিচালনার জন‍্য উপজেলা নির্বাহী অফিসার কে অনুরোধ করেন। যাতে এরা পর্নোগ্রাফির মতো অশ্লীলতা ছড়াতে না পারে। তিনি স্কুলটির কর্তৃপক্ষ কে  ধন‍্যবাদ জানান যে উনাকে ভৈরবের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন‍্য। ভবিষ্যতে স্কুলের বিভিন্ন  অনুষ্ঠানে  উপস্থিত হবার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com