1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

হাজার হাজার কোটি পাচারের প্রমাণ মুছতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৮.৩২ পিএম
  • ৮৪ Time View

স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। যাদের ব্যাপারে এ দেশ থেকে হাজার কোটি টাকা পাচার ও দূর্নীতির অভিযোগ উঠেছে তারাই পাচারের তথ্য ও কাগজপত্র মুছে ফেলতেই সচিবালয়ে আগুন দিয়েছে।অগ্নিকান্ডের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আমি মনে করি তদন্ত কমিটি অগ্নিকান্ডের সাথে কারা জড়িত তারা তা খুজে বের করবে।শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের আয়োজনে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশকে ধংস্ব করতে আওয়ামীলীগের দোষড়রা এখনো ষড়যন্ত্র চালাচ্ছে।এ ষড়যন্ত্র আরো অনেক লম্বা হবে। বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। তাকে আমরা বিদায় করিছি। আমরা বিপদ ও দুঃশাসন এখনো বিদায় করতে পারিনি। আমরা এসকল ষড়যন্ত্র মোকাবিলা ও দুশাসন রোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলি আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, তারাবো পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, কেন্দ্রীয়  জিয়া মঞ্চের সহ সাধারণ সম্পাদক কাইয়ুম প্রধান।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুমসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com