1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

লভ্যাংশ ঘোষণা ট্রাস্ট ব্যাংকের

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ১০.২৩ এএম
  • ১২৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ৩  টাকা ৭৮ পয়সা। আগের বছর কোম্পানিটির  ইপিএস ছিল ২ টাকা  ৫৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৫১ পয়সা।

আগামী ২৫ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com