1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

এলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনছেন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ১০.২০ এএম
  • ১২৪ Time View
Elon-Musk

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার জন্য টেক বিলিয়নেয়ার এলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের যে প্রস্তাব দিয়েছেন, তাতে রাজি হয়েছে টুইটার বোর্ড। খবর- বিবিসির

দুই সপ্তাহ আগে মাস্ক টুইটার কেনার জন্য প্রস্তাব দিয়ে বলেছিলেন, টুইটারের ‘অনেক সম্ভাবনা’ আছে এবং তিনি সেটি কাজে লাগাবেন। টুইটারে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা এবং কনটেন্ট-এর উপর বিধিনিষেধ শিথিল করাসহ বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছেন তিনি।

প্রথমদিকে মাস্কের প্রস্তাব নাকচ করে দিয়েছিল টুইটার বোর্ড। কিন্তু এখন তারা বলছে, বিক্রির পক্ষে ভোট দেবার জন্য শেয়ারহোল্ডারদের আহবান জানাবে।

ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, এলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় ২৭৪ বিলিয়ন ডলার। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠা স্পেস-এক্স -এর মালিক এলন মাস্ক।

টুইটার কেনার প্রস্তাব দেবার সময় মাস্ক বলেছিলেন, তিনি আরো বেশি মতপ্রকাশের স্বাধীনতা দেখতে চান।

টুইটার কেনার জন্য মাস্ক এমন এক সময়ে প্রস্তাব দিয়েছিলেন, যখন সামাজিক যোগাযোগের এই মাধ্যমটির সমালোচনায় মুখর হন মার্কিন রাজনীতিবিদ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো। টুইটারে ভুয়া খবর এবং ভুল তথ্যের বিষয়গুলোকে যেভাবে মোকাবেলা করা হচ্ছিল, সেগুলো নিয়ে সমালোচনা উঠেছে।

গত বছর আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করা হয়। ‘সহিংসতা উস্কে দিতে পারে’ এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছিলে টুইটার

এলন মাস্কের টুইটার কেনার প্রস্তাবে আমেরিকার ডানপন্থী রাজনীতিবিদরা বেশ খুশি। যদিও ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, টুইটারে আবার ফিরে যাবার তার কোন পরিকল্পনা নেই।

টুইটারে মাস্কের আট কোটির বেশি ফলোয়ার আছে। এই প্লাটফর্মে তার বিতর্কিত ইতিহাসও রয়েছে। সাংবাদিকদের সাথে মাস্কের যেমন বিরোধ আছে, তেমনি সমালোচনা করার কারণে তিনি টুইটারে অনেক ব্যক্তিকে ব্লকও করেছেন।

এখন তিনি বলছেন, টুইটার হচ্ছে একটি বিতর্কের ফোরাম। আমি আশা করি, আমার সবচেয়ে কড়া সমালোচকও টুইটারে থাকবে। কারণ এটাই হচ্ছে বাক স্বাধীনতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com