1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক নিহত 

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২.৫৭ পিএম
  • ৭৩ Time View

স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জের রূপগঞ্জে সস্ত্রাসীদের হামলায় কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়া(৩০) নিহত হয়েছে।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রাত ৯ টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সাথে পৌরসভার  ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বায়েজীদের সাথে মোবাইলে কথাকাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টারদিকে বিএনপি নেতা বায়েজিদ, জাহাঙ্গীরসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে স্বপনকে পৌরসভার সামনে খুজতে আসে ।স্বপনকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকা কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল মিয়াকে একা পেয়ে তারা লাঠিসোটা নিয়ে পাভেলের মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে রাস্তায় লুটে পরে পাভেল। 

 মুমূর্ষ অবস্থায়  আশেপাশের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 এদিকে পাভেলের নিহতের ঘটনায় উত্তেজিত হয়ে রাতেই বিক্ষুব্দ এলাকাবাসী অভিযুক্ত  বায়েজিদের বাড়ী ঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ নিহতের লাশের প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেন। 

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com