মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মো: নাজমুল ইসলাম (মিলন)
  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪০ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আবু জুবাইর হোসেন বাবলু।

শনিবার দুপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের হলরুমে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালায় ইনস্টিটিউটটের মহা পরিচালক ড. সালাহ্‌উদ্দিন আহমেদ এর
সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: আব্দুল হাকিম ও জৈষ্ঠ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ড. মো: আলমগীর মিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, গম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল। বছরে ৬০ লাখ টন গমের দরকার হলেও আমাদের উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। আমদানী নির্ভর হওয়ায় গমকে যথাযথভাবে বাণিজ্যিকভাবে কাজে লাগানো সম্ভব হয়না। গম ও গমজাত অনেক খাদ্যদ্রব্যের দেশের বাইরে চাহিদা থাকলেও বাণিজ্যিকভাবে ডলার সাশ্রয়ী না হওয়ায় অনেকাংশেই সেটিকে নিরুৎসাহিত করা হয়। তাই গমের উৎপাদন বাড়ানোর কোন বিকল্প নেই।

দ্রুত সময়ের মধ্যে কীভাবে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি,  নতুন একটা প্রত্যাশিত জাত আনতে পারি এটার জন্যই মূলত: স্পীড  ব্রীডিং(দ্রুত প্রজনন)। এটার জন্য আন্তর্জাতিক পরিমন্ডলে যে টেকনোলজি ব্যবহার হচ্ছে সেটার ব্যবহার এখানে বাস্তবায়ন করতে হবে। এটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। স্পীড ব্রিডিং অর্থাৎ দ্রুতগতিতে করলেই হবে না। এটাতে কাঙ্খিত ফলাফল আসবে কী না সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিজ্ঞানীদের কাজ হলো নতুন নতুন স্বপ্ন দেখা পাশাপাশি সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। আজকে যেটা স্বপ্ন দু’বছর পর সেটা বাস্তবে রূপান্তরিত হবে।

সেমিনারে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের গবেষক, বিজ্ঞানী, বৃহত্তর দিনাজপুর অঞ্চলের কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS