1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

শাহ আমানত সেতুর টোল আদায়ের ধীরগতি, দক্ষিণ চট্টগ্রামে যাতয়াতে ভোগান্তি হচ্ছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২.২০ পিএম
  • ৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কর্ণফুলী ট্যানেল ঘিরে পরিবহনের বিশৃঙ্খলার কারণে আনোয়ারায় যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য বেড়েছে। নিয়ন্ত্রণে দুর্বলতা, নানা অব্যবস্থাপনা ও সিএনজিচালিত অটোরিকশার অবাধে বৃদ্ধির কারনে যানজটের ফলে চট্টগ্রাম থেকে আনোয়ারা রুটের বাস নেটওয়ার্ক ভেঙ্গে পড়েছে। শাহ আমানত সেতু কর্তৃপক্ষের অদক্ষতায় টোল আদায়ের ধীরগতির কারনে মানবসৃষ্ট যানজটে দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

তিনি সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাত্রী কল্যাণ সমিতি গঠন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য প্রদানকালে এমন অভিযোগ করেন। স্থানীয় সমাজ সংগঠক জনাব শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যাত্রী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক আবদুর রহিম, দক্ষিণ জেলা যাত্রী কল্যাণ সমিতির নেতা মোস্তাফিজুর রহমান, মোঃ হোসেন বাদশা, মোঃ সোহেল মিয়া প্রমুখ।

সভা শেষে জনাব শাহ আলমকে আহ্ববায়ক, মোঃ হোসেন বাদশা ও মোঃ সোহেল মিয়াকে যুগ্ম আহ্ববায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আনোয়ারা উপজেলা কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com