1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

বিএসএমএমইউর সাথে বারডেম একাডেমি ও টিচার্স এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২.৫৯ পিএম
  • ৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর সাথে বারডেম একাডেমি ও বারডেম টিচার্স এসোসিয়েশনের শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, বারডেমে নতুন কোর্স চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ইং তারিখ অনুষ্ঠিত ওই সভায় বারডেমের শিক্ষার্থীদের সরকারীভাবে ভাতা প্রাপ্তির বিষয়, উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতায় গবেষণা কার্যক্রম আরো জোরদার করা, বারডেম একাডেমিতে এমডি, এমএস পরীক্ষা নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাননীয় উপাচার্য মহোদয় উচ্চতর মেডিক্যাল শিক্ষা, একাডেমিক রিসার্চসহ বিভিন্ন বিষয়ে বিএসএমএমইউর পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।


সৌজন্য সাক্ষাতকালে বিএসএমএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলমসহ বারডেম একাডেমি ও বারডেম টিচার্স এসোসিয়েশন এর পক্ষে উপস্থিত ছিলেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ডা. মোঃ ফারুক পাঠান, অবস এন্ড গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডা. সামসাদ জাহান, এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোঃ ফিরোজ আমীন, নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ওয়াসম মোঃ মহসিনুল হক, বারডেম টিচার্স এসোসিয়েশনের সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডা. গোলাম আজম, এন্ডোক্রাইনোলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. ফারিহা আফসানা, বারডেম একাডেমির সিনিয়র অফিস সেক্রেটারি জনাব মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু, ছবি: মো: আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com