1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
নিরাপত্তার স্বার্থে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন প্রবেশে নিয়ন্ত্রণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনডেক্স অ্যাগ্রো Financial Statement of Central Pharmaceuticals Limited Price Sensitive Information (Q1) of Anlima Yarn Dyeing Ltd. প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ

সিরিয়া ছেড়ে যেতে চাইনি: বাশার আল-আসাদ

  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০.৫১ পিএম
  • ৯৬ Time View

পতনের পর সিরিয়া থেকে বাশার আল-আসাদের রাশিয়ায় চলে যাওয়াটা ছিল অপরিকল্পিত। সোমবার (১৬ ডিসিম্বর) সিরিয়ার প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে যেতে চাননি। বিবৃতিটি আসাদের পক্ষ থেকে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএনের।

তবে আসাদ এখনও টেলিগ্রাম অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেন কিনা তা স্পষ্ট নয়। যদি বিবৃতিটি সত্যি হয়, তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করলেন।

টেলিগ্রামে সিরিয়ান প্রেসিডেন্সি অ্যাকাউন্ট থেকে বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘সিরিয়া থেকে আমার প্রস্থানের পরিকল্পনাও ছিল না বা এটি যুদ্ধের শেষ ঘন্টায়ও ঘটেনি। যেমনটি কেউ কেউ দাবি করেছেন; তার বিপরীতে, ৮ ডিসেম্বর ২০২৪ রোববার ভোর পর্যন্ত আমি দামেস্কে ছিলাম এবং আমার দায়িত্ব পালন করেছি।’

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ৮ ডিসেম্বর রোববার সকালে আসাদ সিরিয়ার হামিমিমে রাশিয়ার বিমানঘাঁটিতে চলে যান এবং ঘাঁটি আক্রমণের মুখে পড়লে রাশিয়া তাকে সরে যেতে বলে।

বিবৃতিতে বলা হয়, ঘাঁটি ছেড়ে যাওয়ার কোনো কার্যকর উপায় না থাকায়, মস্কো অনুরোধ করেছিল যে ঘাঁটির কমান্ড ৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় আসাদকে রাশিয়ায় অবিলম্বে সরিয়ে নেয়ার ব্যবস্থা করবে। এটি দামেস্কের পতনের একদিন পরে ঘটেছিল। 

বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, ‘দামেস্কের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার সময় আমি পদত্যাগ বা আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করিনি। কোনও ব্যক্তি বা দলও এমন প্রস্তাব আমাকে দেয়নি। বরং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়াই একমাত্র কর্মপন্থা আমার মনে হয়েছে।’ 

এ সময় আসাদ উল্লেখ করেন, সন্ত্রাসবাদীরা দেশটি দখল করার পরে প্রেসিডেন্ট হিসেবে তার অবস্থান ‘উদ্দেশ্যহীন’ হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, ‘যখন রাষ্ট্র সন্ত্রাসবাদের কবলে পড়ে এবং অর্থবহ অবদান রাখা সম্ভব না হয়; তখন যে কোনো অবস্থান উদ্দেশ্যহীন হয়ে যায়, তার পেশাকে অর্থহীন করে দেয়।’

আসাদ এবং তার পরিবার রাশিয়ায় আশ্রয় পাওয়ার পর মস্কোয় পৌঁছান। যাকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ‘মানবিক কারণ’ হিসেবে অভিহিত করেছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com