1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী কবি সংসদ বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৮.৪৮ পিএম
  • ৬৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শিকড়সন্ধানী লেখক, কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মহাসচিব নির্বাচিত হয়েছেন কবি আমিনুল রানা। ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে সংগঠনের ২৬ বছর পুর্তি অনুষ্ঠানে কাউন্সিলরদের ভোটে এ কমিটি নির্বাচিত হয়। বিদায়ী চেয়ারম্যান লায়ন গনি মিয়া বাবুলের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক।  

স্থায়ী কমিটির নব নির্বাচিত অন্যান্য সদস্যগন হলেন, কবি ও গবেষক প্রদীপ মিত্র, কবি কাপ্তান নূর, কবি জামসেদ ওয়াজেদ,কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক, কবি ও সাংবাদিক অশোক ধর, অধ্যাপক রেনু আহমেদ, কবি ফাতেমা হক, কবি মঞ্জুর হোসেন ইশা, কবি ইকবাল হোসেন, কবি বাপ্পি সাহা প্রমুখ।
এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান ও কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কবি মাহমুদুল হাসান নিজামী, কবি ইমরোজ সোহেল, কবি আসাদ কাজল, কবি অধ্যাপক মাসুদা তোফা, কবি এবিএম সোহেল রশীদ, কবি আফরোজা কনা প্রমুখ।

বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, ‘কবি ও কবিতাই দূর করবে বৈষম্য। বাঁধন হবে মুক্ত, সমাজে আর থাকবে না হানাহানি। আমরা যখন একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব, তখন একটি নতুন ভোরের আলোর দেখা মিলবে—তৈরি হবে এমন এক সমাজ, যেখানে সকলেই সমান সুযোগ পাবে। বৈষম্যের দেয়াল ভেঙে এক নতুন দিনের প্রত্যাশায় কবি সংসদ বাংলাদেশ কাজ করবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com