1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

দেড় ঘণ্টায় লেনদেন ৮১ কোটি টাকা

  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২.১৬ পিএম
  • ৯২ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৮ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৫ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৮১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৯ টির, কমেছে ৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২ টি কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com