1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

বিশ্বে ৫৪ সাংবাদিককে হত্যা, অধিকাংশই ইসরায়েলের হাতে

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৩.৫৪ পিএম
  • ৮২ Time View

২০২৪ সালে বিশ্বে ৫৪ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। দায়িত্বপালনকালে অথবা পেশার কারণে তাদের হত্যা করা হয়েছে। তাদের মধ্যে এক-তৃতীয়াংশই হত্যার শিকার হয়েছেন ইসরায়েলের হাতে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রিপোর্টারস উইথআউট বর্ডারের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি এমন তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, চলতি বছর ১৮ জন সাংবাদিকের হত্যার পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এর মধ্যে ১৬ জন নিহত হয়েছেন গাজায় ও দুইজন নিহত হয়েছেন লেবাননে।

আরএসএফ প্রতিবেদনে জানায়, ফিলিস্তিন হচ্ছে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। যেখানে গত পাঁচ বছরে অন্য যে কোনো দেশের তুলনায় সবেচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে।

এরই মধ্যে সংস্থাটি সাংবাদিকদের হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে চারটি অভিযোগ দায়ের করেছে।

বলা হয়েছে, ২০২৩ সালের ২৩ অক্টোবরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ১৪৫ জনের বেশি সাংবাদিকে হত্যা করেছে। তাদের মধ্যে ৩৫ জনকে হত্যা করা হয়েছে দায়িত্বপালনকালে।

যদিও গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি গাজায়।

মূলত ভিন্ন পদ্ধতি ব্যবহারের কারণেই আইএফজে ও আরএসফের হিসাবের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে।

আরএসএফ শুধু সেই সব নিহত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করেছে যাদের মৃত্যু প্রত্যক্ষভাবে তাদের পেশাগত কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত বলে প্রমাণিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com