1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

প্রান্তিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থানীয় সরকারের ভূমিকা

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৯.১৭ পিএম
  • ৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নতুন আঙ্গিকে বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর উদ্দোগে আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে “প্রান্তিক উন্নয়ন-অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থানীয় সরকারের কেমন সংস্কার চাই” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর তোফায়েল আহমেদ বলেন, “তৃণমূল পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন যাবৎ গ্রামীণ মানুষের জন্য নানামূখী উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিক সেবা দিয়ে আসছে। পাশাপাশি ইউপি সদস্যদের অগ্রনি ভুমিকা ও অংশগ্রহন নিশ্চিতের কাজ করে যাচ্ছে বাইসস।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাইসস এর ভাইস চেয়ারম্যান অনিক আলী শাহিদী বলেন, “বাইসস তার প্রতিনিধিদের প্রশিক্ষিত করে নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদ ও তার সম্মানিত সদস্যবৃন্দ গ্রাম বাংলার উন্নয়নের চাবিকাঠি হিসেবে শতাব্দীরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছে। এই ধারা সুন্দরভাবে অব্যাহত থাকবে এটাই আমাদের একমাত্র চাওয়া।”

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ, পরিষদের জনসাধারণের প্রতি দায়িত্ব এবং ইউপি সদস্যদের বিষয়ে অসাধারণ বক্তব্য রাখেন বাইসস এর মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম। জবাবদিহির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি ইউপি সদস্যদের মাধ্যমে প্রতিটি গ্রামকে সুশিক্ষিত ও শক্তিশালী করাই বাইসসের মূল লক্ষ্য। আমরা আজ যে সময়ে দাঁড়িয়ে আছি, তা আগামীর সম্ভাবনার কথাই বলছে। সেই সম্ভাবনাকে আমরা সঠিকভাবে কাজে লাগাবো।”

সরকারি বরাদ্দ এবং সাধারণ মানুষের ভুল ধারণা সম্পর্কে জনাব মোয়াজ্জাম বলেন, আপনারা জানেন- একটা ইউনিয়ন পরিষদে কেমন বরাদ্দ থাকে। সাধারণ মানুষ যাতে বরাদ্দের সবটুকু সুবিধা পাই এবং মানুষের মাঝে ভুল ধারণা না থাকে, সেই লক্ষ্যে আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাইসস এর তথ্যপ্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সচিব রাণা ইসলাম বাইসস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com