1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বিভিন্ন দাবিতে ফের অশান্ত হচ্ছে আশুলিয়ার শিল্পাঞ্চল

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২.১২ পিএম
  • ৯২ Time View

বেতন ১৫ শতাংশ বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। আজ বুধবার (১১ ডিসম্বর) সকাল থেকেই কর্মবিরতিতে নামেন শিল্পাঞ্চলের ১৩টি বৃহৎ শিল্প কারখানার শ্রমিকরা। অপরদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল দশটা নাগাদ ছুটি ঘোষণা করা হয় ছয়টি কারখানায়।

এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।’

শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই তুলনায় আমাদের বেতন ও ভাতা বাড়েনি। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

শিল্প পুলিশ জানায়, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের মালিকানাধীন হা-মীম গ্রুপের শ্রমিকরা গত তিন দিন ধরে কর্মবিরতি পালন করে আসছিলেন। তাদের দেখাদেখি ডেকো ডিজাইন, নিউ এইজ, ইথিক্যাল, নিট এশিয়া, এসব টোয়েন্টিওয়ানসহ ১৩টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।

শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়েই শুরু করেন কর্মবিরতি। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে অন্য কারখানাগুলোও বন্ধ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন শিল্প মালিকরা।

পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে, নতুন করে উত্তেজনার কারণে সময়মতো পোশাক রপ্তানি ব্যাহত হচ্ছে। রপ্তানি আদেশ হারানোর শঙ্কাও করছেন তারা।

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া তারা মজুরি বৃদ্ধিসহ কয়েকটি দাবিও জানিয়েছেন। মূলত শ্রমিকদের ১৮ দফা দাবির পরিপূর্ণ বাস্তবায়ন না হওয়ায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com