1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ভোটের অধিকার নিশ্চিতে ঐক্যের বিকল্প নাই

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৫.৫১ পিএম
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিগত ১৫ বছর আওয়ামী দূঃশাসনে দেশে কারোরই মানবাধিকার ছিল না, দেশে নির্বিচারে গুম, গুপ্ত হত্যা ও বিচার বহির্ভূত হত্যা যেন আইনে পরিণত হয়েছিল বলে অভিযোগ করেন বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির নেতৃবৃন্দ।


জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনায় সভায় বক্তারা এমন অভিযোগ করেন।


তারা আরো বলেন, ‘‘বিগত আওয়ামী লীগের সরকার বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করাসহ সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। আওয়ামী শাসনামলে শুধুমাত্র বিরোধীদলের নেতাকর্মীরাই নয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোরই কোনো নিরাপত্তা ছিল না। এদের অধিকাংশই গুম, গুপ্ত হত্যা ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। গত ১৫ বছরে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল। মানবাধিকার দিবসের এ বছরের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’। এটাকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে, বাংলাদেশসহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বর্তমান অন্তর্র্বতী সরকারের সময় মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতাসহ গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এই হোক আমাদের দৃঢ় সংকল্প।”


বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, লেখক ও কলামিস্ট সৈয়দ তোশারফ আলী। আলোচক হিসেবে ছিলেন লেখক ও সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক, জাস্টিস ফর হিউম্যান রাইট্স এর চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম, এন্ট্রি ড্রাগস সোসাইটির সভাপতি জহিরুল হক রানা, সংগঠনের কোষাধ্যক্ষ এডভোকেট প্রদীপ কুমার পাল, মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এর যুগ্ম মহাসচিব মেনন চৌধুরী, সংগঠনের পরিচালক জিএম কিবরিয়া, হুমায়ুন কবির, রিয়াজুর রহমান রিয়াজ, লোকমান হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com