1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

দুদক চেয়ারম্যান হচ্ছেন আবদুল মোমেন

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২.১১ পিএম
  • ৮৮ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। কয়েকদিনের মধ্যে তাকে চেয়ারম্যান করে নতুন দুর্নীতি দমন কমিশন গঠন করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ড. মোমেন।

৮ই ডিসেম্বর জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি লিখেন, ব্যক্তিগত কারণে আমি জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ (অতিরিক্ত দায়িত্ব) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলাম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা ড. আবদুল মোমেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ৩০শে সেপ্টেম্বর সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব পদে তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আরেকটি প্রজ্ঞাপণ জারি করা হয়।

উল্লেখ্য, ড. আবদুল মোমেনের লেখক নাম আন্দালিব রাশদী। কথাসাহিত্যিক, অনুবাদক, গবেষক, কলামিস্ট হিসেবে তিনি পাঠকপ্রিয় ও নন্দিত। ড. মোমেন ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিআরটিএ’র চেয়ারম্যান ও বিমানের এমডি ছিলেন। তার আগে নব্বইয়ের দশকে তিনি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস। এ ছাড়াও তিনি সাবেক প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও ইয়াজউদ্দিন আহম্মেদের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তাকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আবার ফিরিয়ে আনা হয়। পরে স্বরাষ্ট্রের দুই বিভাগের দায়িত্ব পান তিনি।

ড. মোমেনের জন্ম ৩১শে ডিসেম্বর ১৯৫৭ সালে ঢাকায়। বিজ্ঞানের ছাত্র ড. মোমেন স্নাতকোত্তর পাঠ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে। পরে আইনও পড়েছেন, পিএইচডি করেছেন লন্ডনে। এ পর্যন্ত তার শতাধিক বই প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com