1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ওয়ালটন বাজারে আনল সাশ্রয়ী মূল্যের গেমিং ল্যাপটপ

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৪.২৪ পিএম
  • ১৬৯ Time View
Walton

নতুন মডেলের সাশ্রয়ী মূল্যের হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। কেরোন্ডা সিরিজের আকর্ষণীয় ডিজাইনের ওই ল্যাপটপটির মডেল কেরোন্ডা জিএক্স৭১২এইচ (Karonda GX712H)। দাম ১ লাখ ২৯ হাজার ৯৯০ টাকা।

ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, ইন্টারেস্ট ছাড়া মাত্র এক মাসের কিস্তির সমপরিমাণ টাকা জমা দিয়ে ওয়ালটন প্লাজা থেকে এই গেমিং ল্যাপটপসহ ওয়ালটনের অন্যান্য মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি ও ট্যাব কিনতে পারবে গ্রাহকরা। এই সুবিধা থাকছে চলতি মাসের ১৫ তারিখ থেকে চাঁদরাত পর্যন্ত।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী জানালেন, গেম খেলার পাশাপাশি ডিজাইন, সিমুলেশন এবং গ্রাফিক্সের ভারী কাজ করার জন্য প্রয়োজন হাই কনফিগারেশনের ল্যাপটপ বা ডেক্সটপ।

জানা গেছে, নতুন এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। ল্যাপটপটির পর্দার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল।

আকর্ষণীয় গেমিং আবহ তৈরিতে এই ল্যাপটপে আছে হাই ডেফিনেশন অডিও। বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন। দুইটি স্পিকার থাকায় স্পষ্ট ও জোড়ালো শব্দ পাওয়া যাবে। ল্যাপটপটির ব্যাটারি প্রায় ৭ ঘন্টা ব্যাক-আপ দিতে পারে।

ল্যাপটপটির অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে আছে জেনুইন উইনডোজ ১০ হোম, মাল্টি কালারের ইলুমিনেটেড ফুল সাইজ কি-বোর্ড, ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা, ২ টি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ১টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, ২টি এম.২ কার্ড স্লট,এইচডিএমআই, মিনি ডিসপ্লে পোর্ট, টু ইন ওয়ান অডিও জ্যাক, মাইক্রোফোন জ্যাক, ল্যান পোর্ট ইত্যাদি।

ল্যাপটপটি ব্যাটারিসহ ওজন মাত্র ১.৯ কেজি হওয়াই তা যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩৫৯.৫ মিমি, চওড়া ২৩৮ মিমি এবং পুরুত্ব ২২.৭ মিমি। কেরোন্ডা সিরিজের এই ল্যাপটপে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com