1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

জেনে নিন আজকের রাশিফল

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১১.০০ এএম
  • ১১০ Time View

আজ শনিবার, ৭ ডিসেম্বর। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ:
কাজের ক্ষেত্রে মনের জোর আনতে হবে। সংসারের অশান্তির সুর উঠতে পারে। পাওনা আদায় নিয়ে বিবাদ হলেও শত্রু থেকে মুক্তি লাভ করবেন। আজ আত্মীয়দের সঙ্গে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন।

বৃষ:
শত্রুর কারণে ভয় বাড়তে পারে। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী প্রতিষ্ঠানে কাজের যোগাযোগ হতে পারে। আজ একটু ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বাড়বে। আর্থিক চাপ দেখা দিতে পারে।

মিথুন:
মানহানির শঙ্কা রয়েছে। সকালের দিকে শারীরিক ব্যথা বাড়তে পারে। চিকিৎসার খরচ বাড়বে। সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বাড়তে পারে। পেটের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুর দিক থেকে ভালোবাসা বাড়তে পারে। তবে বাড়তি কোনো খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

কর্কট:
কর্মস্থানে বদলির জন্য চিন্তা বাড়বে। আজ কোনও আশা ভঙ্গ হতে পারে। দূরের কোনও ভ্রমণে সতর্ক থাকুন। বিদেশে উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ আসতে পারে। কোনও আত্মীয়ের সম্পর্কে খারাপ খবর আসতে পারে। কর্মস্থানে অশান্তি বাড়বে। আজ একটু একা থাকতে ভালো লাগবে। জমি-বাড়ি কেনার সুযোগ আসতে পারে।

সিংহ:
আজ সারাদিন মনে কষ্ট বাড়তে পারে। ব্যবসায় শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত আসতে পারে। খেলাধুলায় সাফল্য আসতে পারে। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়বে।

কন্যা:
প্রেমে বিরহের যোগ রয়েছে। আজ বন্ধুর কাছ থেকে ভালো সাহায্য পাবেন। ব্যবসায় কোনও লোকের খারাপ ব্যবহার আপনাকে ভাবিয়ে তুলতে পারে। সম্পত্তির ব্যাপারে অশান্তি হবে। সন্তানের ব্যাপারেও অশান্তির যোগ রয়েছে। মানসিক শান্তির জন্য গান শুনতে পারেন।

তুলা:
ব্যবসার ক্ষেত্রে আজ খুব ভালো সময় আপনার। তবে চাকরীজীবীদের চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। বাড়তি কোনও স্থান থেকে আয় হাতছাড়া হতে পারে। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। দুশ্চিন্তা কমিয়ে শরীরের যত্ন নিন।

বৃশ্চিক:
কোনও কাজের জন্য মনে শান্তি পাবেন না। আজ কোনও কাজের জন্য শুভ যোগাযোগ হতে পারে। স্ত্রীর ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। ব্যবসায় লাভ ও ব্যয় দুটোই বাড়তে পারে। কোনও প্রিয় ব্যক্তির সঙ্গ লাভ করবেন। পেটের সমস্যা বৃদ্ধি পাওয়ায় কাজের ক্ষতি হতে পারে।

ধনু:
কোনও ইচ্ছা পূরণ হওয়ার যোগ নষ্ট হতে পারে। ব্যবসায় খুব ভাল ফল পাবেন। স্ত্রীর উপরে কোনও কারণে রাগ বাড়বে। বাবার চিকিৎসার খরচ বাড়বে। ভ্রমণে আনন্দ পাবেন। শারীরিক কোনও কষ্ট আজ আপনাকে ভোগাবেন। খারাপ লোকের সঙ্গে থাকার জন্য বদনাম হতে পারে। কোনও জিনিস চুরি হওয়ার শঙ্কা রয়েছে। বাবা-মা’র সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে।

মকর:
হাতের কাজে উন্নতি লাভ হবে। আইনি কোনও কাজের জন্য চিন্তা না করাই ভালো। অর্থচিন্তা বাড়তে পারে। গলার কোনও সমস্যা বাড়তে পারে। আত্মীয় বিরোধের যোগ রয়েছে। ব্যবসায় চাপ বাড়তে পারে। কোনও সুখের খবর পেতে পারেন। বাড়তি কোনও খরচের জন্য সঞ্চয় কমতে পারে।

কুম্ভ:
সেলস এবং মার্কেটিং-র সঙ্গে যুক্ত জাতকদের জন্য আজকের দিনটি খুব চ্যালেঞ্জিং হতে পারে। কাজে বাধা আসতে পারে। ব্যবসায়ীরা আজ স্বস্তি পেতে পারেন। আজ আপনার ত্বকে অ্যালার্জি হতে পারে।

মীন:
কাজের দিকে ধীরে ধীরে উন্নতি হবে। রাজনীতির কোনও কাজের জন্য লোকের কাছে প্রিয়পাত্র হতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন। দুশ্চিন্তা কমাতে পরিবারকে সময় দিন প্রতিবেশির সঙ্গে বিবাদ থেকে সাবধান। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে নিন। ব্যবসায় নতুন কিছু সংযোগ হতে পারে। বাড়িতে শুভ সংবাদ আসতে পারে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com