মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

উপদেষ্টাদের সম্পদের হিসাব চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন হানিফ বাংলাদেশী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ৫ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপদেষ্টাদের সম্পদের হিসাব জাতির নিকট প্রকাশের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হানিফ বাংলাদেশী এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, গত ১লা অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা—২০২৪ জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদেরও আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়। নীতিমালায় বলা হয়েছে, ১৫ কর্মদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। মাননীয় উপদেষ্টা আপনার এই দূরদর্শী সিদ্ধান্তে জনগণ আশান্বিত হয়েছে কারণ বাংলাদেশের ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে ঘুষ দুর্নীতি তদবির বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হয়। জনগণের নিকট কখনো সম্পদের সঠিক হিসাব দেয় না।

হানিফ বাংলাদেশী আরো বলেন, মাননীয় উপদেষ্টা আপনি বলেছেন রাষ্ট্রের যে কোন ব্যক্তি আপনার নিকট চিঠি লিখতে, আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এই চিঠি লিখলাম। আমি গত ১৫ বছর যাবত দেশে ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠার দাবীতে এবং ঘুষ দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ৬৪ জেলায় ৪ বার গিয়ে জেলা প্রশাসকদের স্মারকলিপি দিয়েছি । ৪৯৫ উপজেলায় গিয়ে উপজেলা নির্বাহীদের স্মারকলিপি দিয়েছি। জনগণ আপনার ঘোষিত নীতিমালার বাস্তবায়ন দেখতে চায়।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS