1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ভারতে শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১.৪০ পিএম
  • ১১৪ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো দেশের মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মনে হয়, তার (মমতা) দেশেই (ভারত) শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। তার দেশে সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে। এজন্যই মনে হয়, তিনি তার দেশের জন্য শান্তিরক্ষী বাহিনী চাচ্ছেন। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। আগে যে অবস্থা ছিল, এখনও সেই অবস্থা আছে। ভারতের কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এটার জবাব এদেশের গণমাধ্যম আপনারা দিতে পারেন সত্য ঘটনা প্রকাশ করে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে, তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। সংলাপ ইতিবাচক দিক, খুবই ভালো বিষয়। সবাই একসঙ্গে দেশের হয়ে প্রতিবাদ করব।’

আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস প্রসঙ্গে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘১৯৮৫ সালে প্রথম এ দিবসটি পালিত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারে উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা সর্বদা তৎপর থাকে। ফায়ার সার্ভিস সবসময় বন্ধুর মতো মানুষের সেবা করে আসছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বন্যা-ভূমিকম্প মোকাবিলা সরকারের একা সম্ভব না। ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বোপরি দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সবসময় প্রস্তুত আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com