1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

সরকারী চাকুরির আবেদন ফি প্রত্যাহার করুন: আহমদ শফী আশরাফী

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১.৩৬ পিএম
  • ১৪৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সরকার তার প্রয়োজনে শিক্ষিত ও দক্ষ জনবল নিয়োগ দিবে। এবং সেটা যাচাই-বাছাইয়ের মাধ্যমে। শিক্ষিত ও দক্ষ বেকার জনগণ দূরদূরান্ত থেকে অংশগ্রহণ করবে তাদেরকে যাতায়াত ভাড়া দিয়ে দেওয়া উচিত। অথচ বেকারদের কাছ থেকে সরকার আবেদন ফি’র নামে অর্থনৈতিক চাপে ফেলে তাদের মনোবলকে ভেঙে দেওয়া হচ্ছে। অবিলম্বে সরকারী চাকুরিতে সকল প্রকার আবেদন ফি প্রত্যাহার করা হোক।

আজ ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র ( এনএসবি পার্টি ) কেন্দ্রীয় মহাসচিব এবং নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আহমদ শফী আশরাফী উপরোক্ত কথাগুলো বলেন।

জনাব আহমদ শফী আশরাফী আরো বলেন, বেকার জনগোষ্ঠীর সুযোগ- সুবিধার কথা কোন সরকারই ভাবে নাই। অতিরিক্ত আবেদন ফি’র নামে লুটপাট করে গেছে। আবেদন ফি দেওয়ার পর যে সকল চাকুরিপ্রার্থী চাকুরি না হয়, তাদের ফি কি ফিরিয়ে দেওয়া হয়? দরিদ্র ও বেকার জনগোষ্ঠীর সাথে এ কেমন জুলুম। এই অবিচারের শেষ দেখতে চাই।

আহমদ শফী আশরাফী আরো বলেন : বর্তমানে দেশে প্রায় ২৬ লক্ষ বেকার ভাই- বোনের অতি কষ্টে দিন যাপন করছেন, তার উপর আবার চাকুরিতে আবেদন ফি’র নামে এক নিষ্ঠুরতম আচরণ সচেতন গার্ডিয়ানদেরকে ভাবিয়ে তুলেছে। আমি এই বিষয়ে প্রধান উপদেষ্টা এবং সকল মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকতাদের দৃষ্টি আকর্ষণ করছি। যদি অতিদ্রুত সরকারী চাকুরিতে সকল প্রকার আবেদন ফি প্রত্যাহার করা না হয়, তাহলে ২৬ লক্ষ বেকারদের নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com