1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচন ব্যবস্থার ওপর আস্থার ঘাটতি ফিরিয়ে আনতে হবে

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৯.২৭ পিএম
  • ১৫২ Time View

নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আমাদের সবচেয়ে বড় ডেফিসিয়েন্ট হচ্ছে, নির্বাচন ব্যবস্থার ওপর আস্থার ঘাটতি, সেটা ফিরিয়ে আনতে হবে।

আজ বুধবার (৪ ডিসেম্বর) নির্বাচনব্যবস্থা সংস্কারে গঠিত কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. সানাউল্লাহ এ মন্তব্য করেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আজকে আমরা ছিলাম অনেকটা শ্রোতা। ওনারা কীভাবে ভাবছেন, সেটা শুনেছি। পাশাপাশি আমরা ইন্টারেক্ট করেছি সকল বিষয়ে। আমরা এখানে দাড়িয়ে আছি, কীভাবে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা যায়। আপনারও জানেন প্রেক্ষাপট,আমরাও জানি এবং মেজর ডেফিসিয়েন্ট যেগুলো যার মধ্যে ঘাটতি আছে, এগুলো আমরা সবাই জানি। এ বিষয়েগুলো নিয়ে আলোচনা হয়েছে।

এ কমিশনার বলেন, এটাই আমাদের প্রথম এবং একমাত্র বৈঠক না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছু তথ্য আদান-প্রদান করব এবং আশা করি যে ওনারা সময় বের করে একাধিকবার আমাদের সঙ্গে বসার সুযোগ করে দেবেন। যাতে করে আমরাও উপকৃত হব। আমাদের পক্ষ থেকেও তখন যদি আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার থাকে, আমরা বলব। একই সঙ্গে আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়েও কাজ করব।

নির্বাচন কখন হওয়া উচিত এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সময় নিয়ে কোনো আলোচনা এখানে হয়নি। নির্বাচন কীভাবে হওয়া উচিত, নির্বাচন ভালো করার জন্য কী করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

কমিশনের কাজের কোনো রোডম্যাপ করছেন কিনা—এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আজকের বৈঠকে এ ধরনের কোনো আলোচনা ছিল না। আমাদের উদ্দেশ ছিল ভালো, সুষ্ঠু নির্বাচন সেটা যখনই হোক না কেন সেটা কীভাবে করা সম্ভব।

আস্থা কীভাবে ফিরিয়ে আনবেন, জানতে চাইলে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এটা তো একটা সমগ্র বিষয়। এখানে দাঁড়িয়ে এক লাইনে বলা সম্ভব না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com