1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

শ্রমিক নেতা মোহাম্মদ নুরুল ইসলাম এর ১৬তম মৃত্যুবার্ষিকীতে টিইউসির স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬.২৭ পিএম
  • ৬৩ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সাবেক সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত শ্রমিক নেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ নুরুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অদ্য ৪ ডিসেম্বর’২০২৪ তারিখ বুধবার বিকেলে তোপখানা রোডস্থ টিইউসির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

টিইউসির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন টিইউসির সহ-সভাপতি মাহবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, অর্থ সম্পাদক কাজী মো: রুহুল আমিন, রেল শ্রমিক নেতা আব্দুল মান্নান, গার্মেন্টস শ্রমিক নেতা ইদ্রিস আলী, নির্মাণ শ্রমিক নেতা আলী হোসেন, ট্যানারি শ্রমিক নেতা আব্দুর রহিম, গৃহ শ্রমিক নেতা সায়েরা খাতুন, হকার্স শ্রমিক নেতা সেকেন্দার হায়াত প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ নুরুল ইসলাম পাকিস্তানের স্বৈরশাসন বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ছাত্রত্ব শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ে সম্পৃক্ত হন এবং তখন থেকেই শোষণহীন সমস্ত প্রতিষ্ঠা এবং আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন।

নেতৃবৃন্দ ক্ষোভের সাথে বলেন, তিনি একজন জাতীয় রাজনীতিবিদ ছিলেন। তিনি ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীও ছিলেন। নির্বাচনের পূর্বে এক রহস্যময় অগ্নকান্ডের মাধ্যমে তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর কারণ ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জন্য পরিবার, শুভাকাঙ্খী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে জোরালো দাবী জানানো হলেও অদৃশ্য মহলের কারসাজিতে দোষীদের এখনো গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে মোহাম্মদ নুরুল ইসলাম হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com