1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন শাহীন ইকবাল সিএফএ

  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৮.৪৮ পিএম
  • ২৭৬ Time View

ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকটির হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স মো: শাহীন ইকবাল, সিএফএ। তিনি সিএফএ সোসাইটি, বাংলাদেশ এর প্রেসিডেন্ট।

শাহীন ইকবাল ব্র্যাক ব্যাংক-এ গড়ে ওঠা একজন প্রতিভাবান কর্মকর্তা। তিনি ২০১৪ সালে হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স পদের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ব্র্যাক ব্যাংক-এর ট্রেজারিকে ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষস্থানীয় হিসেবে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

প্রকৌশলী থেকে পরবর্তীতে ব্যাংকার হওয়া শাহীন ইকবাল ২০০৪ সালে ব্র্যাক ব্যাংক-এ যোগদান করেন। ট্রেজারি ম্যানেজমেন্ট বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, বিনিয়োগ বিশ্লেষণ, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড ডেরিভেটিভস, অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে রিলেশনশিপ ম্যানেজমেন্টে তাঁর বিশেষজ্ঞ দক্ষতা আছে।

তিনি বেক্সিমকোতে তার কর্মজীবন শুরু করেন, যেখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে হাতেকলমে জ্ঞান অর্জন করেন। ১৯৯৯ সালে ডাচ-বাংলা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে পদার্পণ করেন।

তাঁর পদোন্নতি সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, “উদ্ভাবনী প্রোডাক্টস ও বিজনেস সেগমেন্টসমূহকে নিবেদিত সহায়তার মাধ্যমে শাহীন ইকবাল গত কয়েক বছরে আমাদের ট্রেজারিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

তাঁর নেতৃত্বে ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স ধারাবাহিকভাবে অসাধারণ ফলাফল অর্জন করেছে। মহামারীর সময় ব্যাংকের আয় বৃদ্ধি ছাড়াও উদ্ভাবনী প্রোডাক্টস ও নতুন বাজার সৃষ্টির মাধ্যমে ব্যাংককে আর্থিকভাবে লাভবান করেছেন। আগামী চার বছরে ব্র্যাংক ব্যাংক ব্যবসা দ্বিগুণ করার যে পরিকল্পনা গ্রহণ করেছে, তা অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

তিনি বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম (বর্তমানে চুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রিশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সিএফএ ইন্সটিটিউট থেকে মর্যাদাপূর্ণ চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) চার্টার অর্জন করেন। বর্তমানে তিনি সিএফএ সোসাইটি বাংলাদেশ, যা সিএফএ ইন্সটিটিউট ভার্জিনিয়ার সদস্য, এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com