1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

অনিয়মের মাধ্যমে প্লট নেয়াদের ব্যপারে তথ্য দিন আমরা আপনাদের দাবি বাস্তবায়ন করবো-রাজউক চেয়ারম্যান

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৭.৪৯ পিএম
  • ৫৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো: সিদ্দিকুর রহমান সরকার (অব:) বলেছেন, গত ১৫ বছরে যারা অনিয়মের মাধ্যমে প্লট নিয়ে গেছে তারা অবৈধ ভাবে কিভাবে নিয়েছে, প্লট নাম্বারসহ দিবেন তাহলে আপনাদের যে দাবি তা বাস্তবায়ন হবে।

প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেনের নেতৃত্বে নতুন শহর প্রকল্প (পুর্বাচল) উপশহরের আধীবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ১নং সেক্টর এলাকায় পুর্বাচলের ১৭টি মৌজার মধ্যে মাইঝগাঁও মৌজার খতিয়ান বিনামুল্যে এক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

এসময় রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো: সিদ্দিকুর রহমান সরকার (অব:) আরো বলেন, বর্তমান সরকার হাইকোর্ট এর একটি কমিটি গঠন করেছেন যারা অযাচিত ভাবে প্লট নিয়ে গেছে ২০০৯ সাল থেকে ২৪ সাল পর্যন্ত, সেই ব্যাপার এ কমিটি গঠন করা হয়েছে একজন বিচারকের নেতৃত্বে। আপনাদের যে অভিযোগ অনিয়মের মাধ্যমে যে প্লট নিয়ে গেছে ওই তথ্য গুলা রাজউক ও আপনারাসহ ওই খানে উপস্থাপন করবো। মনে রাখবেন একটা প্লট যখন বরাদ্দ হয়ে যায় রেজিষ্ট্রেশন হয়ে যায়,  রেজিষ্টি অফিস কিন্তু এক ধরনের কোর্ট সেহেতু ওইটাকে বাদ করতে হলে আমাদের হায়ার কোর্ট লাগবে। আপনারা যেটা মিস করছেন তাদের আবেদন আমরা জানি এই কমিটি যাচাই বাছাই করতেছে।

ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ১নং সেক্টর এলাকায় পুর্বাচলের ১৭টি মৌজার মধ্যে মাইঝগাঁও মৌজার খতিয়ান বিনামুল্যে এক উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভুমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহাম্মেদ, সভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মহ: মনিরুজ্জামানসহ আরো অনেকে।

প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন বলেন, পূর্বাচলে প্লট বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ  আদিবাসীদের প্লট বরাদ্দ , মসজিদের জমি বাড়ানো, বিদ্যালয়ের মাঠ সংযোজন, নিরাপদ নগর গড়ে তুলতে দ্রুত শহর বাস্তবায়ন, আদিবাসীদের বাসস্থান বাস্তবায়ন, হয়রানীমুক্ত রাজউকের সেবাসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের অবৈধভাবে দেয়া সব প্লট বাতিলের দাবীতে পুর্বাচল আধিবাসীরা নানা কর্মসুচী পালন করে আসছেন। আমরা আদিবাসীদের দাবি বাস্তবায়নের জন্য রাজউককে সকল প্রকার সহযোগীতা করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com