1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঝলমলে রোদের সকালেও তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১০.২৬ এএম
  • ৭৩ Time View

শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে গত ৫ দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। শনিবারও (৩০ নভেম্বর) তাপমাত্রা নেমে এসেছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে তাপমাত্রা কমলেও সকালেই ঝলমলে রোদ দেখা দিয়েছে।

সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়।


সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে জেলাজুড়ে কুয়াশার দেখা না মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কমতে থাকে।


আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত তা অব্যাহত থাকছে। তবে গত এক সপ্তাহ ধরে কুয়াশা লক্ষ করা যাচ্ছে জেলা জুড়ে।

এদিকে, হিমেল বাতাসের কারণে সকালে কাজে যোগ দেয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়তে শুরু করেছে। কষ্টে পড়ছেন পাথর ও চা শ্রমিক, রিকশা-ভ্যানচালক ও কৃষি শ্রমিকরা। শীতের কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ রিকশাভ্যানে উঠতে চায় না। এতে দৈনন্দিন আয় কমে গেছে এসব শ্রমজীবী মানুষের।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, ‘শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। তবে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকায় কুয়াশা লক্ষ করা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com